৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, গোপন সংবাদের ভিত্তিতে নাঃ সুবেঃ একাব্বর হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গতকাল জালালাবাদ থানার অন্তর্গত সিলেট-সুনামগঞ্জ বাইপাস রোডে লামা হাজরাইন নামক স্থানে একটি বাস তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ১৫ হাজার পিস ভারতীয় সুপারী জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এছাড়া অপরদিকে ব্যাটালিয়ন সদর থেকে প্রেরিত নাঃ সুবেঃ সিগঃ মোঃ সামসুদ্দীন আহমেদ এর নেতৃত্বে অন্য একটি বিশেষ টহল দল গতকাল কানাইঘাট থানাধীন বারইপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে দুইটি সিএনজি তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ৪৬৩ বিড়া ভারতীয় খাসিয়া পান জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৯৭,২৩০/- (সাতানব্বই হাজার দুইশত ত্রিশ) টাকা। বিজ্ঞপ্তি







