শাহ আব্দুল করিমের ৯৯তম জন্মদিন আজ

124

Abdul Karimসুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ৯৯তম জন্ম দিন আজ। এ উপলক্ষে শাহ আব্দুল করিম পরিষদের উদ্যোগে বিকেলে শাহ আব্দুল করিমের মাজারে আলোচনা সভার আয়োজন করা হবে। শাহ আব্দুল করিম ফাউন্ডেশনের উদ্যোগে ফেষ্টুন বিতরণ করা হবে। বাউল সম্রাটের পুত্র শাহ নূর জালাল জানান, বিকেল তিনটায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত করিম ভক্তরা অংশগ্রহণ করবেন।
শাহ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্র“য়ারী সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল আশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ইব্রাহীম আলী, মাতার নাম নাইওরজান বিবি। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর শাহ আব্দুল করিম মৃত্যুবরণ করেন।