স্টাফ রিপোর্টার :
নগরীর মেডিকেল রোডের এলাকায় পুলিশের সাথে জামায়াত-শিবির সংঘর্ষের ঘটনায় কোতোয়ালী থানায় দুটি জিডি দায়ের করা হয়েছে। ঘটনার দিন রাতে লামাবাজার পুলিশ ফাঁড়ির এএসআই বজলু বাদি হয়ে ঘটনার বিবরণ তুলে ধরে কোতোয়ালী থানায় একটি ও অপরটি লামাবাজার ফাঁড়িতে পৃথক এ জিটি দায়ের করেন। জিডিতে অজ্ঞাতনামাদের আসামী করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মেডিকেল রোডের কাজলশাহ এলাকায় মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এতে পুলিশ বাধা দিলে তাদের লক্ষ্য করে নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় তাদেরকে প্রতিহত করতে পুলিশও ২০ রাউন্ড গুলি ছুড়ে। পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে এলাকা ত্যাগ করে মিছিলকারীরা।





