স্টাফ রিপোর্টার :
মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ ৩ জামায়াত নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্র জানায়, গতকাল রবিবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (প্রথম আদালত) মোঃ সাহেদুল করিমের আদালতে ছাত্রলীগ নেতা জগৎজ্যোতি হত্যা মামলায় হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এহসানুল মাহবুব জুবায়ের ছাড়া জামিন নামঞ্জুর হওয়া অন্য আসামীর নাম আতিকুর রহমান। অন্য একজনের নাম জানা যায়নি।








