নর্থ ইস্ট গ্র“পের চেয়ারম্যান প্রফেসর ডা: আফজল মিয়া বলেছেন, দেশের বেশীর ভাগ মানুষ হতদরিদ্র। এই হতদরিদ্র, সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের শীতের কষ্ট বুঝতে হলে তাদের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবানদের দায়িত্ব এবং কর্তব্য। এলাকার হতদরিদ্র দিনমজুররা প্রতিদিন যা আয় করে তা দিয়ে সংসার চালাতে হিমশীম খাচ্ছে। তাদের পক্ষে শীত বস্ত্র ক্রয় করা সম্ভব নয়। এই দুর্যোগময় সময়ে জীবন স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে তা নিশ্চয়ই প্রশংসার দাবীদার। মানব কল্যাণে যারা ব্রত থাকে আল্লাহ তাদের উপর সন্তুষ্টি থাকেন। যেহেতু মানব সেবা ইবাদতের শামিল। তিনি এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে আহবান জানান।
গতকাল ২৭ ডিসেম্বর শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা চন্ডিপুলস্থ নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে জীবন স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠনের উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জীবন স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠনের সভাপতি আবু নাহিম-এর সভাপতিত্বে সহ-সভাপতি সোহাগ আহমদের পরিচালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা: নুরুল আম্বিয়া চৌধুরী, প্রফেসর ডা: ফরহাত মহল, প্রফেসর ডা: মুছা এম.এ. কাইয়ুম, প্রফেসর ডা: নাহিদ ইলোরা, ডা: সূচনা নাজরিন, ডা: সাব্বির হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডা: অনুরূপ দীপ, সংগঠনের সদস্য সীমন, মিথুন, আরিফ, শুভ দ্রা, স্বপন, মুবিন, সন্তু, সাইদুর, মাসুদ, তাহমিদ, রায়হান, সাদিয়া, হাসনা, সাকিব, আশরাফুল, অভিজিত, দিদার, স্বর্ণা, সোমা, ফাতেহা, শ্রাবণী, জাকোয়ান, মুন্না, অমিয়, তুহিন, রিমন, লতিফ, নূর হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি





