গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ বিএনপির সভায় বক্তারা বলেছেন উপজেলার সকল ইউনিয়ন কমিটি ঘোষণা করা হলেও কি কারণে লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হচ্ছে না তা তাদের বোধগম্য নয়। ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে অবিলম্বে লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণার জোর দাবী জানান। অন্যথায় যে কোন পরিস্থিতির দায়ভার উপজেলা আহবায়ক কমিটিকে নিতে হবে। বৃহস্পতিবার রাতে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির এক বিশাল সভা পুরকায়স্থবাজার দলীয় কার্যালয় সম্মুখে অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মুস্তাকিন আলীর সভাপতিত্বে ও কফিল উদ্দিনের পরিচালনায় বক্তব্য দেন ইউপি সদস্য কোকিল আহমদ, আব্দল মালিক, ইউপি সদস্য খল্কু মিয়, ইউপি সদস্য আব্দুল মুকিত, ইউপি সদস্য উনু মিয়া, শামীম আহমদ, কামরুজ্জামান দারা প্রমুখ।








