সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের সাথে জেলা প্রশাসক, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দদের মধ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম সভাপতির বক্তব্যে আগামী ৩ মাসের মধ্যে সিএনজি ও চালকদের মধ্যে আইনগত যে সকল সমস্যা রয়েছে তার সমাধান করার আহবান জানান। এবং ৩ মাসের ভিতর ফিটনেস জনিত যাচাই বাছাই না করার আশ্বাস দেন। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে যে সকল প্রাইভেট লাইটেসে যাত্রীবহন করা হয় তাদের ব্যাপারে বিআরটিএ অভিযানে নামার সিদ্ধান্ত গ্রহণ কারা হয়।
অনুষ্ঠিত সভায় সিলেট এর জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। মহানগর আওয়মীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকারিয়া, সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি সুন্দর আলী খান, সহ সভাপতি মানিক খান, জেলা শ্রমিক ই্উয়িনের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, জাকারিয়া আহমদ টিপু, যুগ্ম সম্পাদক জিনু মিয়া, কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন, কল্যাণ সম্পাদক আব্দুল আহাদ, মতছির আলী, কার্য নির্বাহী সদস্য শাহ আলম সুরুক, কাওছার আহমদ, আব্দুল মান্নান, চুনু মিয়া, তাজ উদ্দিন, আব্দুল হামিদ, মামুন রশিদ, লুৎফুর মিয়া, মকবুল হোসেন, এম বরকত আলী, নিয়াজ উল্লাহ, আনোয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি








