কুলাউড়া থেকে সংবাদদাতা :
কুলাউড়ায় হাকালুকি হাওরের কাংড়ি গোবর কুড়ি বিলের মৎস্য অভয়াশ্রমে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে স্থানীয় প্রভাবশালীমহল।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ৪ এপ্রিল শনিবার বিকেলে মাছ শিকারের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা ৫শ ফুট কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে মাছ ধরার সাথে সম্পৃক্ত কাউকে আটক করা যায়নি। অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন। জব্দকৃত জাল উপজেলা প্রাঙ্গণে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ অভিযান পরিচালনার সত্যতা স্বীকার করেছেন।


