পেট্রোল বোমায় নিহত ওসমানীনগরের বকুলের পরিবারকে সরকারী অনুদান প্রদান

44

gggg(1)ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা যাওয়া বকুল দেব নাথের পরিবারকে সরকারী ত্রান তহবিল থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বকুল দেব নাথের নিজ বাড়িতে গিয়ে সিলেট জেলা প্রশাসক শহিদুল ইসলাম নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দাল মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, গোয়ালা বাজার ইউ/পি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সহ সাধারণ সম্পাদক দিলদার আলী, ইউ/পি সদস্য আব্দুর রহমান বাবলু, সমাজসেবী ফখরুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়া তাঁর পক্ষ থেকে বকুলের পরিবারকে আর নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।