বাংলাদেশ কৃষি ব্যাংক গোয়াইনঘাট শাখার উদ্যোগে আলীর গাও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক বিশেষ ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ঋণ আদায় ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের মহাব্যবস্থাপক মোঃ নাসির উদ্দিন তালুকদার। শাখা ব্যবস্থাপক মিনাল কান্তি সিংহ এর সভাপতিত্বে ও কর্মকর্তা মোঃ আবুল হাসনাত নুরুলের পরিচালনায় ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠিত
হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আলহাজ্ব মোঃ রিয়াজ উদ্দিন মিয়া, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন, গোয়াইনঘাট থানার পুলিশ কর্মকর্তা মোঃ ইউনুস। ঋণ আদায় ক্যাম্পে ২০০জন ঋণ গ্রহিতার নিকট থেকে আট (৮) লক্ষ টাকা বকেয়া ঋণ আদায় করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলভী কাওছার মিয়া। পুরাতন ঋণ পরিশোধ করে নতুন ঋণ গ্রহণ করার আহবান জানিয়ে সুদ মওকুফের সুবিধা নেয়ার জন্য প্রধান অতিথি তার বক্তব্যে বলেন। বিশেষ অতিথি মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক সুদ মওকুফের ব্যবস্থা নিয়ে পুরাতন বকেয়া ঋণ পরিশোধের আহবান জানিয়ে মামলা এড়িয়ে যাওয়ার বিষয়ে বিশেষ অতিথি আলহাজ্ব রিয়াজ উদ্দিন মিয়া তার বক্তব্যে জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান।






