গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের বান মসজিদ সংলগ্ন সারিঘাট-গোয়াইনঘাটগামী পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন আহমদ (৫) উপজেলার সারীঘাট নয়াখেল এলাকার আলী আহমদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টায় হুমায়ুন ও তার বোন মুনতাহা বেগম বাড়ির নিচে থাকা রাস্তা পারাপার হওয়ার সময় সারীঘাট হতে গোয়াইনঘাটগামী আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনকে স্বজোরে ধাক্কা দেয়। তাৎক্ষণিক তাদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুনকে মৃত ঘোষণা করেন এবং মুনতাহাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই জাহেদুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত নাম্বার বিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটনসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






