কানাইঘাটে চাঞ্চল্যকর কামিল হত্যা মামলার মূলহোতা তোতা গ্রেফতার

6

 

কানাইঘাট সংবাদদাতা

কানাইঘাটের চাঞ্চল্যকর কামিল হত্যা মামলার মূলহোতা তোতা মিয়াকে (৬০) গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাকে জৈন্তাপুরের সৈইয়া গ্রামের শাহাবুদ্দিনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মোঃ সম্রাট তালুকদার।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর-কানাইঘাট সার্কেল সহকারী পুলিশ সুপার অলক কান্তি শর্মার দিক নির্দেশনায় ও কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীর আহমদের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সনজিত কুমার রায় সঙ্গীয় এসআই রাম চন্দ্র দেব, এসআই মাছুম আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তোতো মিয়াকে গ্রেফতার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এজাহার নামীয় আসামী ভিকটিমের চাচা আলা উদ্দিন উরফে আলাই’র (৫৫) সাথে ভিকটিমের মনোমালিন্যতা সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত আসামি তোতা মিয়ার (৬০) পরিকল্পনা মোতাবেক আসামি আলা উদ্দিন, নিজাম, শরীফ, শাহিন, ছয়ফুল আলম, হারুন রশিদ গং ভিকটিম কামিল আহমদের জমিজমা দখলের পায়তারা করে আসছিল। গত তিনমাস পূর্বে আসামি ছয়ফুল আলম সৌদিআরব থেকে দেশে আসে। পরিকল্পনা মোতাবেক কামিলের সাথে পূর্বের বিরোধ নিষ্পত্তি করে, তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলে। (৮এরপর দেখুন ২ এর পাতায়)