ঈদের খুশি অনেক বেশি :
ঈদের খুশি অনেক বেশি
সবার মনে প্রিয়,
ধনী গরীব সবাই মিলে
ঈদগাহ মাঠে যেও।
নামাজ পড়তে ঈদগাহ মাঠে
এক সাথে যাই,
পড়বে নামাজ এক হয়ে
ভেদাভেদ নাই।
ঈদ মানে আনন্দের জোয়ার
ঈদ মানেই খুশি,
একটি বছর পর এলেও
তোমায় ভালোবাসি।
হাসি খুশি সবাই মিলে
ঈদগাহ মাঠে যাই,
নামাজ পড়ে কোলা কুলিতে
খুশিতে মাতাই।



