স্টাফ রিপোর্টার :
সিলেট ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. জেদান আল মুসা বাংলাদেশ পুলিশের আইজি পদকের জন্য মনোনীত হয়েছেন। পুলিশ হেডকোয়ার্টারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার জেদান আল মুসা ২০২০ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের পদক (আইজি ব্যাজ ২০২০) এর জন্য মনোনীত করা হয়েছে। ২০২২ সালের জানুয়ারী মাসে পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশের প্রধান আইজিপি ড. বেনজির আহমেদ আনুষ্ঠানিক ভাবে তার হাতে এই পদক তুলে দেবেন। পুলিশ সুপার জেদান আল মুসা আইজি পদকের জন্য মনোনীত হওয়া সিলেট ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদসহ ডিআইজি অফিসের সকল অফিসার বৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।






