মো: রাজিব হুমায়ুন :
ছেলেবেলার স্মৃতিগুলো
পড়ছে ভীষণ মনে,
কানামাছি খেলা হতো
বন্ধু তোদের সনে।
বটের তলায় যে খেলাতে
কাটতো বিকেল বেলা,
স্মৃতির পাতায় আজও বেঁচে
আছে সেসব খেলা।
বিষাদ বেলা কাটে এখন
কানামাছি বিনে,
ফিরে যেতে ইচ্ছে করে
পুরোনো সেই দিনে।
Kazirbazar.com
