সামিউল ইসলাম :
শহর গঞ্জ পাড়ায়
শীত এসে যেই দাঁড়ায়
ঠান্ডা অনেক লাগে
চাদর পরি গায় রে
ঠান্ডা কি আর যায় রে
ঠান্ডা কি আর ভাগে
খড়কুটো রোজ জ্বালায়
পাশের বাড়ির খালায়
সেথায় গিয়ে বসি
সূর্য্যিমামা নাই রে
কোথায় এখন পাই রে
যাচ্ছি হিসাব কষি।
Kazirbazar.com
