আশরাফ আলী চারু
ফুল পাখিরা জানান দিলো
শরত যাওয়ার পালা
হেমন্তকে করতে বরণ
তাইতো গাঁথে মালা।
কাশফুলেরা সব ফুলেদের
সাথে নিয়ে ছুটে
হেমন্তকে আনবে ঘরে
আর ফুলেরাও জোটে।
সাদা বকের পাখায় চড়ে
হেমন্ত যেই আসে
ধান কাটার এক ধুম পড়ে যায়
তাদের আশে পাশে।
Kazirbazar.com
