স্টাফ রিপোর্টার :
শাহপরান এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শিবলু ( ৩০) শিবগঞ্জ এলাকার সোনারপাড়া শাহ জামালের পুত্র। নিহত শিবলু পেশায় একজন ব্যবসায়ী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে শাহপরান থেকে আসা মোটরসাইকেলটি সুরমা গেইটে আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শিবলু মোটরসাইকেল আরোহী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ূম।






