কাব্য কবির
শরৎ এলেই সাদা মেঘ
দূর আকাশে ভাসে,
সাদা মেঘের ডানায় চড়ে
মেঘ বালিকা হাসে।
শরৎ এলে কাঁশ,মালতি
শিউলি ফুলও ফোটে,
ইতু,মিতু,রাতুল,দিহান
কাঁশ বনেতে ছোটে।
শরৎ এলে মনটা নাচে
মেঘের ভেলায় চড়ে,
উথালপাথাল অবুঝ মনটা
থাকে না আর ঘরে।
Kazirbazar.com
