স্টাফ রিপোর্টার :
নগরীর টিলাগড়স্থ এমসি কলেজের সামনে ছিনতাইর শিকার হয়েছেন এক গৃহবধূ। মির্জা ফেরদৌসি আক্তার জেসমিন নামের ওই গৃহবধূ সিএনজি অটোরিক্সায় করে তার পিতার বাসা শাহপরাণে যাওয়ার পথে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইর শিকার জেসমিনের ভাই ব্যাংক কর্মকর্তা জনি মির্জা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় তার বোন একটি সিএনজি অটোরিক্সা যোগে লালাদীঘির পার থেকে শাহপরাণ আসছিলেন। পথিমধ্যে অটোরিক্সাটি এমসি কলেজের পেছনের গেইটে আসা মাত্র ৩টি মোটর সাইকেলে করে ছিনতাইকারীরা এসে গাড়িটির গতিরোধ করে। এ সময় তার বোনের সাথে থাকা ১টি স্যামসাং মোবাইল ও ১টি ট্যাব, টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় সশস্ত্র ছিনতাইকারীরা। এই ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।






