এতিম শিশুদের সাথে রোটারী ক্লাব অব সিলেট সুরমার ইফতার

18
নগরীর বাগবাড়িস্থ এতিমখানার শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে রোটারী ক্লাব অব সিলেট সুরমার সদস্যরা ইফতার করেন।

এতিম শিশুদের সাথে নিয়ে ইফতার করেছেন রোটারী ক্লাব অব সিলেট সুরমা পরিবারের সদস্যবৃন্দ। গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর বাগবাড়িস্থ এতিমখানার শিশু শিক্ষার্থীদের নিয়ে তারা ইফতার করেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যক্ষ মোঃ শামসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লেঃ কর্ণেল (অবঃ) আতাউর রহমান পীর ডিজিই।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোটাঃ পিপি খায়রুল জাফর চৌধুরী, রোটাঃ পিপি মিফতাহুল হোসাইন সুইট, রোটাঃ পিপি ইঞ্জিনিয়ার এ এইচ আর জাহাঙ্গীর, রোটাঃ আসাদুজ্জামান সায়েম, রোটাঃ মাহবুবুল হক মিলন, রোটাঃ আব্দুর রহিম, রোটাঃ মাসুম আহমদ চৌধুরী, রোটাঃ খায়রুল ইসলাম, রোটাঃ আব্দুল কাদির, রোটাঃ রেজাউল হক রাসেল, রোটাঃ নাসির উদ্দিন, রোটাঃ হাফিজ গোলাম রাব্বানি, রোটাঃ এসএম আব্দুল হাই পীর, রোটাঃ আলমগীর হোসাইন, রোটাঃ শাহেদ আহমদ, রোটাঃ আলফার্ড সুজাই সরকার, রোটাঃ আহমদ হোসাইন কয়েস, খোকন আহমদ, সাদের হোসাইন, আবুল হোসাইন ও এতিম স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। বিজ্ঞপ্তি