নগরীর শিবগঞ্জ মণিপুরী পাড়ায় ৪৮ শতাংশ জায়গায় ১৯৭৭ সাল থেকে সরকারি অর্থায়নে মণিপুরীদের উন্নয়ন কেন্দ্র তাঁত প্রশিক্ষণ ও আর্থ -সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। অর্পিত সম্পত্তি লীজ প্রাপ্ত হয়ে মণিপুরীদের উন্নয়ন কেন্দ্রের অংশ হিসেবে নানা কার্যক্রম বিভিন্ন কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হয়ে আসছে। যা সরকারি-বেসরকারি ভাবে ব্যপক পরিচিতিসহ কুটির শিল্পে জাতীয় পুরস্কার পায়। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকা উন্নয়ন প্রকল্পে আর্থিক সহায়তায় মণিপুরী নারীদের বুনিয়াদী তাঁত প্রশিক্ষণ ও প্রশিক্ষণার্থীদের সুদবিহীন ঋণ প্রদান কর্মসূচিও সম্পৃক্ত হয়।
কিন্তু সরকারি এসব উন্নয়ন কার্যক্রম চলমান অবস্থায় ভূমিখেকো একটি চক্র মিথ্যার আশ্রয় নিয়ে গ্রাস করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র রুখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভার ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (৬মার্চ) সকাল সাড়ে ১১টায় বৃহত্তর সিলেটের সম্মিলিত মণিপুরী নাগরিক সমাজের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে উপস্থিত হয়ে জালিয়াত, ভূমিখেকোদের রুখে দিতে সকলের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা। বিজ্ঞপ্তি





