স্টাফ রিপোর্টার :
নগরীর উপশহরের ডি ব্লকের ১৪ রোডের ২৮/৯ বাসার গ্রীল কেটে সোমবার ভোররাতে চুরির ঘটনা ঘটেছে।
চুরি হওয়া বাসার বাসিন্দা আব্দুল মালেক জানান, বাসাটি তালা দিয়ে তিনি তার অসুস্থ মেয়েকে দেখতে স্ব-পরিবারে নগরীর একটি ক্লিনিকে যান। রাতে বাসায় ফিরেন। ভেতরে ঢুকে দেখেন বাসার পিছনেন দিকের গ্রীল কাটা, আলমারী ভাঙ্গা। কাপড় চোপড়সহ অন্যান্য জিনিসপত্র এলোমেলো ছড়ানো ছিটানো। চোরেরা নগদ টাকা,স্বর্ণালংকার, কাপড়চোপড়সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। ঘটনাটির সংবাদ পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছে বলে জানান তিনি।







