গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক লে: কর্ণেল (অব.) অধ্যক্ষ আতাউর রহমান পীর, সিনিয়র যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন এডভোকেট, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব মকসুদ হোসেন এক বিবৃতিতে লক্ষ লক্ষ গ্যাস-বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ ও মূল্য বৃদ্ধি কমানো, এই খাতে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা উদ্ধারের ব্যাপারে কিছু বড় বড় রাজনৈতিক দল জোট ও ফ্রন্টের ইশতেহারে কোন বক্তব্য ও অঙ্গীকার না থাকায় গভীর উদ্বেগ উৎকন্ঠা ও তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, আল্লাহর দেয়া এই অমূল্য জাতীয় সম্পদ নিয়ে গণতন্ত্র ও নির্বাচনের নামে পালাক্রমে এই খাতে লুটপাট চলছে। সম্মানিত গ্যাস-বিদ্যুৎ গ্রাহকগণ মনে করেন এ ব্যাপারে তাদের ইশতেহারে একটি অঙ্গীকার আসা উচিত ছিল। গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ব্যাপারে তারা কেন নীরব ভূমিকা পালন করছেন দেশবাসী এর মাজেজা বুঝে। লক্ষ লক্ষ গ্যাস-বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্য এই সমস্ত জোট ও ফ্রন্টের নেতাকর্মীরা রাজপথে কোন কার্যকর ভুমিকা রাখতে দেখা যায় নাই। অথচ দলীয় কর্মসূচি ও তাদের ছবি সম্বলিত ব্যানার ফেষ্টুনের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন। যারা লক্ষ লক্ষ গ্যাস-বিদ্যুৎ গ্রাহকদের ব্যাপারে চূড়ান্ত দারিদ্রতাকে উপেক্ষা করে রাজপথে গণআন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে বা করে যাচ্ছে তাদের প্রতি সাহায্য সহযোগিতা তো দূরের কথা সহমর্মিতাও প্রকাশ করতে দেখা যায় নাই। নির্বাচনকে সামনে রেখে এই সমস্ত জোট ও ফ্রন্টের প্রার্থীগণ গ্যাস-বিদ্যুৎ গ্রাহকদের দাবীর ব্যাপারে এখন বড় বড় বুলি আওড়াচ্ছেন। এটা ¯্রফে একটি প্রতারণা।
তাই আসুন, জাতীয় নির্বাচনে এদেরকে বয়কট করা যায় কি-না লক্ষ লক্ষ গ্যাস-বিদ্যুৎ গ্রাহকদের এখন চিন্তা-ভাবনার সময় এসেছে। বিজ্ঞপ্তি





