স্টাফ রিপোর্টার :
নগরীর জোলরোড এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী মাহতাব মিয়াকে (৫০) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাহতাব মোগলাবাজার থানার শ্রীরামপুর গ্রামের মৃত তেরা মিয়ার পুত্র।
গতকাল রবিবার গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। চোলাই মদ উদ্ধারের ঘটনায় কোতোয়ালি থানায় মহানগর পুলিশের এসআই শশধর বিশ্বাস বাদী হয়ে থানায় মাদক আইনে এ মামলা দায়ের করেন। এরআগে গোয়েন্দা পুলিশের একটি দল গত ২৭ অক্টোবর রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।






