মো: আরিফ হোসেন
ছোট্টকালে মা-জননী
গেলো কোথায় চলে,
আসবে কবে আবার ফিরে
যায়নি আমায় বলে।
সেদিন থেকে বসে থাকি
পথটা শুধু চেয়ে,
মায়ের কথা পড়লে মনে
অশ্রু পড়ে বেয়ে।
মা বিনে আর এই বদনে
ফুটে নাতো হাসি,
কাছে এসে বলে না কেউ
তোকে ভালোবাসি।
Kazirbazar.com
