আসাদউজ্জামান খান
নদীর পারে খালের পারে
শরৎ সাদাফুল
বালি এবং মাটি কামড়ে
রইছে গাছের মূল।
বাতাস এলে দোলে গাছে
শরৎ সাদাফুল
পানি থেকে দেখায় সুন্দর
খাল আর নদীর কূল।
সবখানেতে যায় উড়ে সে
শরৎ সাদাফুল
হেলেদুলে বাতাস তালে
উড়ায় সাদাচুল।
Kazirbazar.com
