গোলাপগঞ্জে চেক ডিজনার মামলার সাজাপ্রাপ্ত আসামী ও তার সহযোগী আটক

43

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জের চেক ডিজনার মামলার আলোচিত সাজাপ্রাপ্ত আসামী লিটন ও তার সহযোগী ফাতাকে ঢাকার নয়া পল্টন থানা থেকে আটক করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় গোলাপগঞ্জ মডেল থানার এসআই শংকর দেব ও এসআই হেলাল সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল ট্রাকিং করে ঢাকার নয়া পল্টন থানার সহযোগিতায় পল্টনের একটি হোটেলের নিচ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন গোলাপগঞ্জ উপজেলার সদর ইউপির তৈপুর গ্রামের হোসাইন আহমদের পুত্র ১১টি মামলার ওয়ারেন্টভুক্ত ও ২টি মামলার সাজাপ্রাপ্ত আসামী ফখরুল ইসলাম লিটন (৪০) ও তার বাঘা ইউপির কান্দিগাঁও গ্রামের ওয়ারিছ আলীর পুত্র চেক ডিজ’অনার মামলার ৬মাসের সাজাপ্রাপ্ত আসামী ফাতা মিয়া (৫০)। গতকাল মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।